ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা
চিত্র : প্রতিকী

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এ গলায় ফাঁস দিয়ে রফিকুল ইসলাম নামে এক হাজতি আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থানার একটি মামলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে রফিকুল ইসলাম কারাগারে ছিলেন।

কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার কারাগারের ভেতরে গলায় ফাঁস দেন ওই হাজতি। বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা রাতেই মৃত ঘোষণা করেন।

কারা নথি ঘেঁটে জানা গেছে, এর আগেও রফিকুল ইসলাম কারাগারে ছিলেন এবং পরে জামিনে মুক্তি পেয়েছিলেন।

কারা সূত্রে আরও জানা যায়, কারাগারে থাকা অবস্থায় তিনি জানতে পারেন তার স্ত্রী তারই এক ভাইয়ের সঙ্গে চলে গেছেন। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার বিকেলে লক-আপের কিছুক্ষণ আগে কারাগারের ভেতরে একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে নিজের ব্যবহৃত শীতের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এ গলায় ফাঁস দিয়ে রফিকুল ইসলাম নামে এক হাজতি আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ থানার একটি মামলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে রফিকুল ইসলাম কারাগারে ছিলেন।

কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার কারাগারের ভেতরে গলায় ফাঁস দেন ওই হাজতি। বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসকরা রাতেই মৃত ঘোষণা করেন।

কারা নথি ঘেঁটে জানা গেছে, এর আগেও রফিকুল ইসলাম কারাগারে ছিলেন এবং পরে জামিনে মুক্তি পেয়েছিলেন।

কারা সূত্রে আরও জানা যায়, কারাগারে থাকা অবস্থায় তিনি জানতে পারেন তার স্ত্রী তারই এক ভাইয়ের সঙ্গে চলে গেছেন। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার বিকেলে লক-আপের কিছুক্ষণ আগে কারাগারের ভেতরে একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে নিজের ব্যবহৃত শীতের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ