যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ঝালকাঠিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে জেলা ও উপজেলা পর্যায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ কর্মসূচিতে অংশ নেন।
ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পৌরসভা, ঝালকাঠি প্রেসক্লাব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং দেশাত্মবোধক পরিবেশে উপস্থিত সবার মধ্যে গভীর আবেগের সৃষ্টি হয়।
অপরদিকে রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারেও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এরপর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, অফিসার্স কল্যাণ ক্লাব, রাজাপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে কালো ব্যাজ ধারণ করে এবং ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। দিবসটি উপলক্ষে ভাষা আন্দোলনের চেতনা ধারণ, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়। আয়োজনের পুরো সময়জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের আবহ, যা বাঙালি জাতির আত্মত্যাগের গৌরবময় ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন