মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ওসমানীনগর উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারস্থ মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার দিবসের প্রথম প্রহর থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হন। সেখানে তারা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রাম। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই জাতি স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সাধারণ সম্পাদক এস এম মাসুদ ও সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও আঃ জমির, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ এবং দপ্তর সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন লিলুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠানটি শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন