ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

কালিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবসআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে কালিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৯৩ নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু, শেখ সেলিম হোসেন, শেখ শিহাবুদ্দিন, রেজায় রাব্বী কামাল, শেখ মনিরুজ্জামান মনা, সরদার আর্মস্ট্রং, মেহেদী হাসান মতি, রাকিবুজ্জামান পাপ্পু, সর্দার তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধিকার ও স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবসআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে কালিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৯৩ নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু, শেখ সেলিম হোসেন, শেখ শিহাবুদ্দিন, রেজায় রাব্বী কামাল, শেখ মনিরুজ্জামান মনা, সরদার আর্মস্ট্রং, মেহেদী হাসান মতি, রাকিবুজ্জামান পাপ্পু, সর্দার তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধিকার ও স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শেষ হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ