ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাষা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান—সবই সাম্য ও ন্যায়বিচারের লড়াই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান—সবই সাম্য ও ন্যায়বিচারের লড়াই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি সংগ্রামই ছিল সাম্য, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এবং জনগণের রায়ে গঠিত বর্তমান সরকারই শহীদদের রক্তঋণ শোধ করবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সালাম-বরকতদের রক্তে রঞ্জিত রাজপথ বাঙালি জাতিকে শোষণহীন সমাজের স্বপ্ন দেখিয়েছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লবের লক্ষ্য ছিল অভিন্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সম্পদের সুষম বণ্টন, আইনের শাসন ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা হবে। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনে পদায়ন ও মূল্যায়নের একমাত্র মাপকাঠি হবে সততা, দক্ষতা ও মেধা—এর কোনো বিকল্প নেই। একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ নানা আয়োজন রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাষা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান—সবই সাম্য ও ন্যায়বিচারের লড়াই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি সংগ্রামই ছিল সাম্য, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত এবং জনগণের রায়ে গঠিত বর্তমান সরকারই শহীদদের রক্তঋণ শোধ করবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সালাম-বরকতদের রক্তে রঞ্জিত রাজপথ বাঙালি জাতিকে শোষণহীন সমাজের স্বপ্ন দেখিয়েছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লবের লক্ষ্য ছিল অভিন্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সম্পদের সুষম বণ্টন, আইনের শাসন ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলা হবে। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনে পদায়ন ও মূল্যায়নের একমাত্র মাপকাঠি হবে সততা, দক্ষতা ও মেধা—এর কোনো বিকল্প নেই। একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ নানা আয়োজন রাখা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ