ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তায় একুশের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তায় একুশের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিও বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরেন।

ভিডিওতে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি মানুষকে নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস স্মরণ রাখতে অনুপ্রাণিত করে। ভাষা একটি জাতির সংস্কৃতির পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাতৃভাষা দিবসে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি জানানোর কথাও উল্লেখ করেন মার্কিন এই কূটনীতিক।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দেওয়া শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে মহান শহীদ দিবস পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাতৃভাষা দিবসে বাংলায় ভিডিও বার্তায় একুশের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ভিডিও বার্তায় বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিও বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরেন।

ভিডিওতে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি মানুষকে নিজের ভাষায় কথা বলতে এবং নিজের ইতিহাস স্মরণ রাখতে অনুপ্রাণিত করে। ভাষা একটি জাতির সংস্কৃতির পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাতৃভাষা দিবসে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি জানানোর কথাও উল্লেখ করেন মার্কিন এই কূটনীতিক।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দেওয়া শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে মহান শহীদ দিবস পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ