ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা--পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

সাইয়্যেদ শান্ত
সাইয়্যেদ শান্ত
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা--পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ
ফরহাদ হোসেন আজাদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) বলেছেন, মেসেজ ক্লিয়ার আমি যদি আমার দলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাই এক সেকেন্ড দেরি করবো না, দল থেকে বহিষ্কার করবো এবং আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তুলে দিব।

শুক্রবার (২০ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে পূর্বনির্ধারিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সাধারণ জনগণের ভোটেই আমরা এমপি হয়েছি, সরকার গঠন করেছি। কাজেই আপনি অপকর্ম করবেন এর দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী গ্ৰহন করবে না এবং আমি ফরহাদ হোসেন আজাদ গ্ৰহন করবো না। কাজেই বিগত দিনে কি ভুল করেছেন, কি অন্যায় করেছেন, কি ত্রুটি করেছেন সেগুলোর আত্ম-সমালোচনা করে সংশোধন হওয়ার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আবার আপনাদের সামনে হাজির হতে হবে। ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে এই চিন্তা যদি করেন তাহলে আমার কাছে আসতে হবে না। আমি সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব। একটি কথা মনে রাখবেন আপনারও যেমন একটি ভোট ওই সাধারণ মানুষেরও একটি ভোট। কাজেই আপনি যেই হন না কেন চেয়ারম্যান,মেম্বার, কিংবা নেতা আমার মেসেজ ক্লিয়ার অভিযোগ আসলে এক সেকেন্ড সময় দিব না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা--পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) বলেছেন, মেসেজ ক্লিয়ার আমি যদি আমার দলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাই এক সেকেন্ড দেরি করবো না, দল থেকে বহিষ্কার করবো এবং আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তুলে দিব।

শুক্রবার (২০ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে পূর্বনির্ধারিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সাধারণ জনগণের ভোটেই আমরা এমপি হয়েছি, সরকার গঠন করেছি। কাজেই আপনি অপকর্ম করবেন এর দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী গ্ৰহন করবে না এবং আমি ফরহাদ হোসেন আজাদ গ্ৰহন করবো না। কাজেই বিগত দিনে কি ভুল করেছেন, কি অন্যায় করেছেন, কি ত্রুটি করেছেন সেগুলোর আত্ম-সমালোচনা করে সংশোধন হওয়ার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আবার আপনাদের সামনে হাজির হতে হবে। ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে এই চিন্তা যদি করেন তাহলে আমার কাছে আসতে হবে না। আমি সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব। একটি কথা মনে রাখবেন আপনারও যেমন একটি ভোট ওই সাধারণ মানুষেরও একটি ভোট। কাজেই আপনি যেই হন না কেন চেয়ারম্যান,মেম্বার, কিংবা নেতা আমার মেসেজ ক্লিয়ার অভিযোগ আসলে এক সেকেন্ড সময় দিব না।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ