ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পঞ্চগড়ে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে সতর্কতামূলক অভিযান

সাইয়্যেদ শান্ত
সাইয়্যেদ শান্ত
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়ে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে সতর্কতামূলক অভিযান
ছবি: পঞ্চগড় বাজার

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পঞ্চগড়ে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ  শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন ইফতারির দোকান,  কাঁচাবাজার ও মুদি দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।এসময় মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মজুতদারি বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে কয়েকজন ব্যবসায়ীর মাঝে মাক্স,ক্যাপ ও গ্লোভ বিতরণ করা হয়। সেই সাথে সতর্ক করা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এসময় সদর সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, সদর উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মোহন মিনজি, পৌরসভার স্যানিটারি ইনসপেক্টর হুমায়ুন কবীর,  নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা চয়চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্ককর্তা আসাদুন্নবী,কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রহমানসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে সতর্কতামূলক অভিযান

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পঞ্চগড়ে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ  শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন ইফতারির দোকান,  কাঁচাবাজার ও মুদি দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।এসময় মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মজুতদারি বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে কয়েকজন ব্যবসায়ীর মাঝে মাক্স,ক্যাপ ও গ্লোভ বিতরণ করা হয়। সেই সাথে সতর্ক করা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এসময় সদর সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, সদর উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মোহন মিনজি, পৌরসভার স্যানিটারি ইনসপেক্টর হুমায়ুন কবীর,  নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা চয়চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি কর্ককর্তা আসাদুন্নবী,কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রহমানসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ