ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচি নতুনরূপে: ১৫ দিনের মধ্যে দেশব্যাপী কাজ শুরুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচি নতুনরূপে: ১৫ দিনের মধ্যে দেশব্যাপী কাজ শুরুর ঘোষণা

আগামী ১৫ দিনের মধ্যেই সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে দেশব্যাপী ব্যাপক আকারে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, পরিবেশ ও আবহাওয়ার কথা মাথায় রেখে এই কর্মসূচির পাশাপাশি বড় পরিসরে বৃক্ষরোপণ অভিযানও চালানো হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দুই হাজার মাইলের বেশি খাল খনন করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। সেই ঐতিহাসিক কর্মসূচিকে নতুনভাবে পুনরুজীবিত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তিনি আরও জানান, দখল হয়ে থাকা জলাশয়গুলো দ্রুত উদ্ধার করা হবে এবং যেসব নদী খনন করা প্রয়োজন সেগুলোও পর্যায়ক্রমে খননের আওতায় আনা হবে। এটি একটি সমন্বিত কর্মসূচি হবে যেখানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রমজানে বাজারদর নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় করেন। তিনি পঞ্চগড় জেলাকে রমজানকেন্দ্রিক ব্যবস্থাপনায় একটি মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ গঠনের রূপরেখা তুলে ধরেন। জেলার উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়েও তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচি নতুনরূপে: ১৫ দিনের মধ্যে দেশব্যাপী কাজ শুরুর ঘোষণা

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আগামী ১৫ দিনের মধ্যেই সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে দেশব্যাপী ব্যাপক আকারে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, পরিবেশ ও আবহাওয়ার কথা মাথায় রেখে এই কর্মসূচির পাশাপাশি বড় পরিসরে বৃক্ষরোপণ অভিযানও চালানো হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দুই হাজার মাইলের বেশি খাল খনন করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। সেই ঐতিহাসিক কর্মসূচিকে নতুনভাবে পুনরুজীবিত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তিনি আরও জানান, দখল হয়ে থাকা জলাশয়গুলো দ্রুত উদ্ধার করা হবে এবং যেসব নদী খনন করা প্রয়োজন সেগুলোও পর্যায়ক্রমে খননের আওতায় আনা হবে। এটি একটি সমন্বিত কর্মসূচি হবে যেখানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রমজানে বাজারদর নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় করেন। তিনি পঞ্চগড় জেলাকে রমজানকেন্দ্রিক ব্যবস্থাপনায় একটি মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ গঠনের রূপরেখা তুলে ধরেন। জেলার উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়েও তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ