ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
চিত্র : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে মাহফুজ আলম (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটাভোগ ইউনিয়ন পরিষদের পাশে চৌকদার বাড়ি এলাকার জশুগাঁও পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর বাবা জাহাঙ্গীর এবং মা নিলুফা। তাদের স্থায়ী বাড়ি শ্যাম সিদ্ধি এলাকায় হলেও বর্তমানে তারা জশুগাঁওয়ের চৌকদার বাড়িতে ফালুখানের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মাহফুজ। এ সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি পুকুরে পড়ে থাকার বিষয়টি জানা যায় এবং উদ্ধার তৎপরতা চালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও সতর্ক করেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা রোধে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে এবং শিশুদের নজরদারির বাইরে না রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে মাহফুজ আলম (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটাভোগ ইউনিয়ন পরিষদের পাশে চৌকদার বাড়ি এলাকার জশুগাঁও পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর বাবা জাহাঙ্গীর এবং মা নিলুফা। তাদের স্থায়ী বাড়ি শ্যাম সিদ্ধি এলাকায় হলেও বর্তমানে তারা জশুগাঁওয়ের চৌকদার বাড়িতে ফালুখানের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল মাহফুজ। এ সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি পুকুরে পড়ে থাকার বিষয়টি জানা যায় এবং উদ্ধার তৎপরতা চালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও সতর্ক করেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা রোধে অভিভাবকদের আরও যত্নবান হতে হবে এবং শিশুদের নজরদারির বাইরে না রাখার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ