ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জনসাধারণের সুবিধা কমালেন গাড়িবহর

জনদুর্ভোগ কমাতে রাস্তা বন্ধ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

জনদুর্ভোগ কমাতে রাস্তা বন্ধ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
চিত্র : সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় জনসাধারণের যাতায়াত যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, সরকারি যানবাহনের সুযোগ-সুবিধা ও চলাচলে রাস্তাঘাট বন্ধ না রেখে জনদুর্ভোগ কমাতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। জানা গেছে, প্রধানমন্ত্রী এখন থেকে সরকারি গাড়ির পরিবর্তে নিজের ব্যক্তিগত গাড়িতেই চলাচল করবেন এবং জনদুর্ভোগ কমানোর জন্য গাড়িবহরের সংখ্যাও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত টয়োটা গাড়ি ব্যবহার করবেন। গাড়ির জ্বালানি খরচ তিনি নিজেই বহন করবেন এবং গাড়ি চালানো হবে তার নিজস্ব চালকের মাধ্যমে। আজ দিনের কর্মসূচি হিসেবে সাভার ও শেরেবাংলানগরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে দপ্তরে যোগ দেন।

রুমনের মতে, রাজধানীর যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে ১৩ থেকে ১৪টি গাড়ির পরিবর্তে মাত্র ৪টি গাড়ি রাখা হয়েছে। এছাড়া যাতায়াতের সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ পুলিশ দাঁড়ানোর নিয়মও বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় প্রটোকল অনুযায়ী গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে।

রুমন আরও জানান, সাধারণত মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতের কারণে রাস্তায় ভিআইপি মুভমেন্ট বেড়ে যায় এবং সাধারণ মানুষ যানজটে ভোগেন। এই জনদুর্ভোগ এড়াতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এখন থেকে বেশির ভাগ মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা মেইলকে জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের সামনে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং দেখেছেন, প্রধানমন্ত্রীর গাড়িতে কোনো রাষ্ট্রীয় পতাকা বহন করা হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জনদুর্ভোগ কমাতে রাস্তা বন্ধ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ