প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের যে বিপুল জনসমর্থন রয়েছে, সে প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্তদের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার এবং দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী আরও জানান, আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দৃশ্যমানভাবে বাস্তবায়নের দিকনির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন