ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোরবেলা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোরবেলা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির
‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির উদ্বোধন করলেন জামায়াত আমির।

রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় ঝাড়ু হাতে নিয়ে তিনি এ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ‘ক্লিন ঢাকা মহানগরী’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারসংলগ্ন এলাকা পরিষ্কার করা হবে।

বিশেষ এ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখা। কর্মসূচিতে দলের সব স্তরের নেতাকর্মীসহ নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোরবেলা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় ঝাড়ু হাতে নিয়ে তিনি এ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ‘ক্লিন ঢাকা মহানগরী’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ সময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারসংলগ্ন এলাকা পরিষ্কার করা হবে।

বিশেষ এ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখা। কর্মসূচিতে দলের সব স্তরের নেতাকর্মীসহ নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ