ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কারিকুলাম চেঞ্জ নয় রিভিউ হবে: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

কারিকুলাম চেঞ্জ নয় রিভিউ হবে: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, দেশের বর্তমান শিক্ষা কারিকুলাম পুরোপুরি পরিবর্তন করা হবে না; বরং তা পর্যালোচনা (রিভিউ) করা হবে। বুধবার নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

কারিকুলাম বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম পরিবর্তনের পরিবর্তে প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখে পরিমার্জন করা হবে। তিনি অতীতে বিএনপি–জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষাখাতে নেওয়া উদ্যোগগুলোর কথা তুলে ধরেন। সে সময় নকল প্রতিরোধ এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেসব সমস্যার পুনরাবৃত্তি হবে বলে তিনি মনে করেন না।

এদিকে, শপথ গ্রহণের দিন জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে লাফ দেওয়ার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, শিক্ষাখাতেও কি এ ধরনের ‘হাইজাম্প’ দেখা যাবে। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে শুধু হাইজাম্প নয়, বরং ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে—অর্থাৎ বড় ধরনের সংস্কার ও অগ্রগতির জন্য সাহসী পদক্ষেপ নিতে হবে বলে তিনি বিশ্বাস করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কারিকুলাম চেঞ্জ নয় রিভিউ হবে: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, দেশের বর্তমান শিক্ষা কারিকুলাম পুরোপুরি পরিবর্তন করা হবে না; বরং তা পর্যালোচনা (রিভিউ) করা হবে। বুধবার নতুন সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

কারিকুলাম বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম পরিবর্তনের পরিবর্তে প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখে পরিমার্জন করা হবে। তিনি অতীতে বিএনপি–জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষাখাতে নেওয়া উদ্যোগগুলোর কথা তুলে ধরেন। সে সময় নকল প্রতিরোধ এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেসব সমস্যার পুনরাবৃত্তি হবে বলে তিনি মনে করেন না।

এদিকে, শপথ গ্রহণের দিন জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে লাফ দেওয়ার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, শিক্ষাখাতেও কি এ ধরনের ‘হাইজাম্প’ দেখা যাবে। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে শুধু হাইজাম্প নয়, বরং ‘পোল ভল্ট জাম্প’ দিতে হবে—অর্থাৎ বড় ধরনের সংস্কার ও অগ্রগতির জন্য সাহসী পদক্ষেপ নিতে হবে বলে তিনি বিশ্বাস করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ