ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ২৪ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার

ছবি: জেলা পুলিশের ফেসবুক পেইজ থেকে

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উপস্থিতদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পূর্ববর্তী মাসের সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। থানা, পুলিশ ক্যাম্প ও ফাঁড়িগুলোর কার্যক্রমে সহায়তার জন্য প্রয়োজনীয় ক্রোকারিজ ও দাপ্তরিক সরঞ্জামাদি প্রদান করা হয়, যা ফোর্সের কল্যাণ এবং কাজের মান বৃদ্ধিতে সহায়ক হবে।

কর্তব্যে একনিষ্ঠতা এবং জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার ২৪ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। পুলিশের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে।

সভায় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর, জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), আরআই (পুলিশ লাইন্স) এবং বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যরা।

সভায় জেলা পুলিশের অফিসার ও ফোর্সকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং দায়িত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ২৪ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উপস্থিতদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পূর্ববর্তী মাসের সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। থানা, পুলিশ ক্যাম্প ও ফাঁড়িগুলোর কার্যক্রমে সহায়তার জন্য প্রয়োজনীয় ক্রোকারিজ ও দাপ্তরিক সরঞ্জামাদি প্রদান করা হয়, যা ফোর্সের কল্যাণ এবং কাজের মান বৃদ্ধিতে সহায়ক হবে।

কর্তব্যে একনিষ্ঠতা এবং জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার ২৪ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। পুলিশের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে।

সভায় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবীর, জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), আরআই (পুলিশ লাইন্স) এবং বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যরা।

সভায় জেলা পুলিশের অফিসার ও ফোর্সকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং দায়িত্বে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ