ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুরুঙ্গায় দেড় শতাধিক পরিবারে নগদ অর্থ বিতরণ: যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমেদ কয়েছ

ছবি: মানবিক কাজ

সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী ও এলাকার কৃতিসন্তান কাওছার আহমেদ কয়েছের অর্থায়নে দেড় শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গ্রামের এনাম মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিপঙ্কর দেব শিবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন (বিডি শাখা)-এর অফিস সম্পাদক শেখ নুরুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেট-এর সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, সাংবাদিক সুবল চন্দ্র দাস, প্রবাসী পরিবারের সদস্য রিচাদ আহমদ এবং কদমতলীস্থ আল ফেরদৌস শপিং কমপ্লেক্সের সভাপতি আবুল হোসেন শামুম। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পরিবেশন করেন হাফিজ মাহিদুল ইসলাম। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন সাদ্দাম হুসেন।

বক্তারা প্রবাসী কাওছার আহমেদ কয়েছের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দৃষ্টান্ত, যা প্রবাসীদের সঙ্গে এলাকার মানুষের বন্ধন আরও সুদৃঢ় করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বুরুঙ্গায় দেড় শতাধিক পরিবারে নগদ অর্থ বিতরণ: যুক্তরাষ্ট্র প্রবাসী কাওছার আহমেদ কয়েছ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী ও এলাকার কৃতিসন্তান কাওছার আহমেদ কয়েছের অর্থায়নে দেড় শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গ্রামের এনাম মঞ্জিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুঙ্গা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিপঙ্কর দেব শিবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন (বিডি শাখা)-এর অফিস সম্পাদক শেখ নুরুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেট-এর সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, সাংবাদিক সুবল চন্দ্র দাস, প্রবাসী পরিবারের সদস্য রিচাদ আহমদ এবং কদমতলীস্থ আল ফেরদৌস শপিং কমপ্লেক্সের সভাপতি আবুল হোসেন শামুম। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পরিবেশন করেন হাফিজ মাহিদুল ইসলাম। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন সাদ্দাম হুসেন।

বক্তারা প্রবাসী কাওছার আহমেদ কয়েছের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দৃষ্টান্ত, যা প্রবাসীদের সঙ্গে এলাকার মানুষের বন্ধন আরও সুদৃঢ় করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ