ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রথম কর্মদিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা, ক্যাবিনেট বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম কর্মদিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা, ক্যাবিনেট বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) একটি ব্যস্ত কর্মসূচি পালন করবেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করবেন তিনি। এরপর বিকেলে সচিবালয়ে তাঁর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

এর আগে আজ বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানসহ নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাই ২০৯টি আসনে জয়ী হয় এবং জোটের শরিক দলগুলো আরও তিনটি আসন পায়। এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকার আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রথম কর্মদিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা, ক্যাবিনেট বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) একটি ব্যস্ত কর্মসূচি পালন করবেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করবেন তিনি। এরপর বিকেলে সচিবালয়ে তাঁর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।

এর আগে আজ বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানসহ নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাই ২০৯টি আসনে জয়ী হয় এবং জোটের শরিক দলগুলো আরও তিনটি আসন পায়। এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকার আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ