ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত; আহত ১

মিজানুর রহমান
মিজানুর রহমান
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত; আহত ১
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাজু মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুসা ব্যাপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি উল্টে গেলে চালক রাজু মিয়া ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় আহত অপর যাত্রী আইয়ুব আলী (২৬), যিনি একই ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা, তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে; তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে কার্গো ট্রাকের চাপায় ইজিবাইক চালক নিহত; আহত ১

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্গোবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাজু মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুসা ব্যাপারির ছেলে। তিনি তিন সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি উল্টে গেলে চালক রাজু মিয়া ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় আহত অপর যাত্রী আইয়ুব আলী (২৬), যিনি একই ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা, তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে; তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ