নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য প্রস্তুত করা ৪৫টি গাড়ি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর একে একে এসব গাড়ি সচিবালয় প্রাঙ্গণে ঢোকে।
সরকারি যানবাহন অধিদফতর জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পালনের সুবিধার্থে গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণের কথা রয়েছে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচিত সদস্যরা প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করছেন। নিরাপত্তা জোরদারে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন