সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ না করায় শুরুতে কোনো শপথেই অংশ নেবেন না বলে অবস্থান নিলেও শেষ পর্যন্ত শপথ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের সঙ্গে জোটভুক্ত অন্যান্য দল এবং স্বতন্ত্র নির্বাচিত সদস্যরাও শপথ নেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ পর্বে শপথে অংশ নেয়নি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান।
জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির বিদ্রোহী সাতজন সংসদ সদস্য। তাদের সঙ্গে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনও শপথ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় তিনি বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি। একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন থেকে নির্বাচিত একমাত্র সংসদ সদস্য মো. ওয়ালীউল্লাহও শপথ নেন।
এর আগে সকালে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেও তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
পরবর্তীতে কৌশল নির্ধারণে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত ওই বৈঠকে শপথ গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে এনসিপি শেষ পর্যন্ত শপথে অংশ নেয়নি বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ২১২টি আসনে জয়লাভ করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পায় ৭৭টি আসন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন