ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল নির্বাচন কমিশন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার)—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন।

গেজেটে বলা হয়, নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭—এই দুই আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে তিনি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। একই নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপি ২১২টি আসনে জয়ী হয়ে জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণার ফলে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওই আসনে উপনির্বাচন আয়োজনের পথ উন্মুক্ত হলো বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার)—বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন।

গেজেটে বলা হয়, নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭—এই দুই আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে তিনি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। একই নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপি ২১২টি আসনে জয়ী হয়ে জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণার ফলে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওই আসনে উপনির্বাচন আয়োজনের পথ উন্মুক্ত হলো বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ