ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

 নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম আবু নাঈম (৩০)। তিনি পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি স্থানীয় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে সরিষা ক্ষেতে বড় একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় কয়েকজনের। তারা কাছে গিয়ে নড়াচড়া অনুভব করলে বস্তা খুলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় একজন যুবক কাতরাচ্ছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়।

নাঈমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, যুবকটিকে নির্মমভাবে নির্যাতন করে বস্তাবন্দী অবস্থায় ফেলে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মানুষজন ভিড় করতে থাকে ঘটনাস্থলে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানায়, নিহত নাঈমকে পরিকল্পিতভাবে অপহরণ করে নির্যাতন করা হয়ে থাকতে পারে। ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব কিংবা আর্থিক বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের মতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।

এদিকে, নিহতের পরিবার দাবি করেছে, নাঈমের কারও সঙ্গে দৃশ্যমান কোনো বিরোধ ছিল না। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ। দ্রুত ঘটনা উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শান্তিপূর্ণ গ্রামে এমন ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। পুলিশ বলেছে, অপরাধীদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ