ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচিত সরকারকে সহযোগিতার অঙ্গীকার জামায়াতের

হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াত আমিরের অগ্রিম অভিনন্দন

এস. এম. মেহেদী হাসান :
এস. এম. মেহেদী হাসান :
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াত আমিরের অগ্রিম অভিনন্দন
তারেক রহমানের সঙ্গে ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারেক রহমান তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ অভিনন্দন জানান জামায়াত আমির।

পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছেন তিনি। তারেক রহমান তাঁর আবাসিক কার্যালয়ে গিয়েছিলেন। এ আগমন জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি। সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচিত হবে বলে আশা প্রকাশ করেন জামায়াত আমির।

তিনি বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যা ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১–দলীয় জোটের সঙ্গে মিলিতভাবে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ আশ্বাসকে স্বাগত জানান ডা. শফিকুর রহমান।

জাতীয় স্বার্থের প্রশ্নে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। সরকারের জনকল্যাণমূলক কাজে সমর্থন থাকবে। তবে জবাবদিহিতার প্রয়োজন হলে তারা সোচ্চার হবেন। তাঁদের লক্ষ্য সংঘাত নয়, সংশোধন; বাধা নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করে রাষ্ট্রকে স্থিতিশীলতার পথে এগিয়ে নেবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াত আমিরের অগ্রিম অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ