একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণজনিত কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর প্রভাবের কারণে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর অধীনে থাকা সকল শ্রেণীর গ্রাহকের কাছে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
গ্রাহকদের এই সময়ে গ্যাস ব্যবহার সতর্কতার সঙ্গে করার অনুরোধ জানানো হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন