ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ
চিত্র : সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারা ঘাটে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আঁখি খাতুন ‘ফুড কেয়ার’ হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।

ওসি শহিদুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে মাদরাসাপড়ুয়া মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্বজনরা মরদেহ নিয়ে যান।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসচালক আশরাফুল ইসলাম আশাকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিরাজগঞ্জ পৌর এলাকার বিয়ারা ঘাটে বাসচাপায় আঁখি খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আঁখি খাতুন ‘ফুড কেয়ার’ হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।

ওসি শহিদুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে মাদরাসাপড়ুয়া মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্বজনরা মরদেহ নিয়ে যান।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসচালক আশরাফুল ইসলাম আশাকে আটক করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ