“মানুষের সাথে, জীবনের পাশে”- এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন তাদের সমাজসেবামূলক পথচলার এক বছর পূর্তি উপলক্ষে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
নওগাঁ জেলার মান্দা উপজেলা-এর ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া গ্রামের যুবসমাজের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি বিগত এক বছর ধরে নানাবিধ সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মাস্টার মোঃ সাদেকুল আলমের সভাপতিত্বে ও মাস্টার মোঃ মোরশেদ আলমের সঞ্চালনায় আসন্ন রমাযান উপলক্ষে গ্রামের গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রামের বিধবা, এতিম ও দুস্থ ২০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল মামুন এবং জয়পুরহাট উপজেলা খাদ্য অফিসার ওহিদুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ আরজাদ আলী, রইস উদ্দীন মেম্বার, লজিম উদ্দীন, এনামুল হক মণ্ডল, আলহাজ্জ আফজাল হোসেন মণ্ডল, আঃ ছালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশনের মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন। মানবসেবায় নিয়োজিত যুবসমাজের জন্য দোয়া ও আশীর্বাদও কামনা করেন তাঁরা।
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন যুগ্ম সম্পাদক মোঃ মহব্বত আলী পিয়াদা। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইকরামুল বারী এবং কোষাধ্যক্ষ মোঃ মোরশেদ আলম বিগত দেড় বছরের সার্বিক কর্মকাণ্ডের সারাংশ উপস্থাপন করেন।
প্রত্যন্ত আন্দারিয়াপাড়া গ্রামের যুবক, সরকারি-বেসরকারি চাকুরিজীবী ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মিলিত সহযোগিতায় পরিচালিত এই সংগঠনের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশনকে আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন