প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা খুব দ্রুত শপথ গ্রহণ করবেন। তিনি বলেন, তারা ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন।
শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শপথ কে পড়াবেন, তা পরে জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ফলাফলের গেজেট এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ইতিমধ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করেছে। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেওয়া হবে। এছাড়া জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে দেশের সব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলে। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন