ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুষ্টিয়া জেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ বৃহস্পতিবার রাতে প্রকাশ্য উত্তেজনায় রূপ নিয়েছে। নির্বাচন পরবর্তী অসন্তোষের জেরে কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সীমিত ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাত ৮টার দিকে শুরু হওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাম্প্রতিক নির্বাচনে দলীয় প্রার্থী পরাজিত হওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের মধ্যে বিরোধ তীব্র হচ্ছিল। এর জেরেই বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কিছু নেতা-কর্মীর সঙ্গে কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তা ধাওয়া–পাল্টা ধাওয়ার রূপ নেয়। এসময় কয়েকটি প্লাস্টিক চেয়ার ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত দুই পক্ষকে হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের সংঘর্ষ বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে ঘটনার বিষয়ে কোনো পক্ষই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।

ঘটনার পর জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন পরবর্তী তীব্র হতাশা ও সাংগঠনিক বিভক্তির কারণে বিএনপির স্থানীয় পর্যায়ে উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার রাতের ঘটনাও সেই অভ্যন্তরীণ সংকটের প্রতিফলন।

পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও স্থানীয়রা মনে করছেন, দলীয় অভ্যন্তরীণ বিরোধ নিরসন না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ