ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার সালাহউদ্দিন আহমেদের

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য - সালাহউদ্দিন আহমেদ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তা সম্পন্ন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগর বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে নজর রেখেছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটাররা শুধু ভোটই দেননি, অনেক ক্ষেত্রে ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এই সংসদই সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলক হবে। নতুন সরকারের তিনটি অগ্রাধিকার হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং দুর্নীতি নির্মূলের কথা উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল এবং তারেক রহমানকে ঘিরে মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

গেজেটের মাধ্যমে ফলাফল ঘোষণার পর সাংবিধানিক বিধান অনুযায়ী শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ