ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার সব চারটি আসনই জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪ কেন্দ্রে ভোট গণনার পর ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভোট।
নীলফামারী-২ (সদর) আসনে ১৩৪ কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী আলফারুক আব্দুল লতিফ। বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫ কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৫৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১৬৯ কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের হাফেজ আব্দুল মুনতাকিম। বিএনপির আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।
বিজয়ের পর জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল আয়োজন করেন। কোথাও শোকরানা ও দোয়া অনুষ্ঠিত হয়, আবার কোথাও মিষ্টি বিতরণ করা হয়। জয়ী প্রার্থীরা নীলফামারীর উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন