ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ পরিস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর রাজধানীসহ সারা দেশে গণপরিবহন চলাচল নিয়ে ধীরে ধীরে স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় গণপরিবহন কার্যত সীমিত হয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে গণপরিবহন চলাচল প্রায় পুরোপুরি বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর আগেই রাতের দিকে রাজধানীর কিছু এলাকায় সীমিত আকারে বাস ও অন্যান্য গণপরিবহন চলাচল করতে দেখা যায়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুম গণমাধ্যমকে জানান, গণপরিবহন বন্ধের বিষয়ে কোনো সরাসরি সরকারি নির্দেশনা ছিল না। তবে নির্বাচনের সময় বাস রিকুইজিশনসহ বিভিন্ন কারণে স্বাভাবিক পরিবহন সেবা ব্যাহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে সারা দেশে গণপরিবহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। ভোটপরবর্তী সময়ে যাত্রীদের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাস ও অন্যান্য যানবাহনের সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ পরিস্থিতি

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর রাজধানীসহ সারা দেশে গণপরিবহন চলাচল নিয়ে ধীরে ধীরে স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় গণপরিবহন কার্যত সীমিত হয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে গণপরিবহন চলাচল প্রায় পুরোপুরি বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর আগেই রাতের দিকে রাজধানীর কিছু এলাকায় সীমিত আকারে বাস ও অন্যান্য গণপরিবহন চলাচল করতে দেখা যায়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুম গণমাধ্যমকে জানান, গণপরিবহন বন্ধের বিষয়ে কোনো সরাসরি সরকারি নির্দেশনা ছিল না। তবে নির্বাচনের সময় বাস রিকুইজিশনসহ বিভিন্ন কারণে স্বাভাবিক পরিবহন সেবা ব্যাহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে সারা দেশে গণপরিবহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। ভোটপরবর্তী সময়ে যাত্রীদের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বাস ও অন্যান্য যানবাহনের সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ