ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২০ বছর পর সরকারে বিএনপি, প্রথমবার প্রধান বিরোধী দলে জামায়াত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

২০ বছর পর সরকারে বিএনপি, প্রথমবার প্রধান বিরোধী দলে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বিএনপি ২১৩টি আসনে জয় পেয়েছে, যা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার অনেক বেশি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭১টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলিয়ে জয়ী হয়েছেন ১১ জন প্রার্থী। ফলে এবার সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ভূমিকা নিশ্চিত হতে যাচ্ছে।

নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিলেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষমতায় গেলে তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন—এ ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি দুইটি আসনেই বিজয়ী হন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তিনি এবং ২৭ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।

দলীয় সূত্রে জানা যায়, আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তারেক রহমান রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দেয়।

বাংলাদেশে সরকার গঠনের জন্য ৩০০ সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয় প্রয়োজন। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে, ফলে সরকার গঠন নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, এবারই প্রথম সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। অতীতে দলটি বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী উভয় ভূমিকায় থাকলেও এবার স্বতন্ত্রভাবে প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে, যা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২০ বছর পর সরকারে বিএনপি, প্রথমবার প্রধান বিরোধী দলে জামায়াত

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ