ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশজুড়ে শোকরানা দোয়ার আহ্বান সরকারের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশজুড়ে শোকরানা দোয়ার আহ্বান সরকারের

সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সারা দেশের মসজিদে শোকরানা দোয়া আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ ধরনের একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশব্যাপী শুকরিয়া আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিজ নিজ ধর্মীয় রীতিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে, এ আয়োজনের মাধ্যমে দেশবাসী শান্তিপূর্ণ নির্বাচন উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশজুড়ে শোকরানা দোয়ার আহ্বান সরকারের

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সারা দেশের মসজিদে শোকরানা দোয়া আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও স্ব স্ব ধর্মমতে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ ধরনের একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশব্যাপী শুকরিয়া আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিজ নিজ ধর্মীয় রীতিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে, এ আয়োজনের মাধ্যমে দেশবাসী শান্তিপূর্ণ নির্বাচন উপলক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ