ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), যেখানে রাজধানীর রাজপথে টহল দিচ্ছে তাদের 'মাউন্টেড পুলিশ' বা অশ্বারোহী দল।
নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে রাজধানীর রাজপথে আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে টহল দিচ্ছে ডিএমপির এই বিশেষ ইউনিট।
জানা গেছে, ডিএমপির মাউন্টেড পুলিশের পক্ষ থেকে বিশেষ এই টহলের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে চারটি পৃথক টিম ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে প্রদক্ষিণ করছে। বিশেষত ধানমন্ডি ও এর আশপাশের এলাকায় এই অশ্বারোহী দলের উপস্থিতি সাধারণ মানুষের নজর কাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সুসজ্জিত ঘোড়ায় চড়ে পুলিশ সদস্যরা যখন রাজপথ দিয়ে যাচ্ছেন, তখন পথচারীরা থমকে দাঁড়িয়ে দেখছেন। ঘোড়াগুলোকে লাল ও হলুদ রঙের কাপড়ে সাজানো হয়েছে, যাতে লেখা রয়েছে 'নিরাপদে ভোট দিন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার'। পুলিশ সদস্যদের পরনে রয়েছে বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ও হেলমেট। তাদের হাতে শোভা পাচ্ছে ডিএমপির পতাকা।
মাউন্টেড ইউনিটের এই কার্যক্রম সম্পর্কে জানা যায়, সাধারণ মানুষের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি এবং পুলিশের উপস্থিতি জানান দিয়ে জনমনে আত্মবিশ্বাস বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। যান্ত্রিক নগরীর ব্যস্ত রাস্তার মাঝে এমন অশ্বারোহী পুলিশের টহল একদিকে যেমন আভিজাত্যের ছোঁয়া দিচ্ছে, অন্যদিকে উৎসবের সঙ্গে নিরাপত্তার বার্তাও পৌঁছে দিচ্ছে।
এই ভিন্নধর্মী উদ্যোগ নির্বাচনে ভোটারদের মাঝে একটি ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন