ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে অথবা বিভিন্ন অজুহাতে বের করে দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া দশটার দিকে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
তাসনিম জারা বলেন, নির্বাচনের দিনে তাদের বেশ কিছু জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না কিংবা বের করে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, বানোয়াট কিছু নিয়ম তৈরি করে এই অজুহাত দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে যে তারা ওই এলাকার ভোটার নন। অথচ পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে, এমন কোনো নিয়ম নেই বলে তিনি জানান। আবার পুরুষদের ভোটকেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ করা যাবে না বলা হচ্ছে। কিন্তু প্রকৃত নিয়ম হলো, ফোন নিয়ে প্রবেশ করা যাবে তবে ব্যবহার করা যাবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, এভাবে কীভাবে সুষ্ঠু প্রক্রিয়া হতে পারে। তিনি জানান, এ বিষয়ে প্রিসাইডিং অফিসারদের জিজ্ঞেস করলে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারছেন না।
তাসনিম জারা বলেন, তিনি চান সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। পোলিং এজেন্টদের বের করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা-৯ আসনে তাসনিম জারার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। এই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন