ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে জেলার দুটি আসনে মোট ৯ লাখ ১৩ হাজার ৫৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে মোট ৩৫৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ৫৭টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ, ৬৭টি কেন্দ্রকে কম গুরুত্বপূর্ণ এবং ২২৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সকালের প্রথম দিকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে প্রধান প্রতিদ্বন্দ্বীরা তাদের ভোট প্রদান করেন। সকাল সাড়ে সাতটায় চুয়াডাঙ্গার ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুজ্জামান এবং আলশডাঙ্গার ছত্রপাড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভোট প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, দুই আসনে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯২ হাজার ১৯১ জন এবং নারী ভোটার ৫ লাখ ১ হাজার ৩৪৭ জন রয়েছেন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ১০ হাজার ৫৩৮ জন।

চুয়াডাঙ্গা-১ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ প্রতীকে), জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (দাঁড়িপাল্লা প্রতীকে) এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জহুরুল ইসলাম আজিজি (হাতপাখা প্রতীকে)।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ প্রতীকে), জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিন (দাঁড়িপাল্লা প্রতীকে) এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. হাসানুজ্জামান (হাতপাখা প্রতীকে)।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ