ঢাকা-১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার মধ্যে মিল নেই। এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্রে ফিরে যাচ্ছেন।
ববি হাজ্জাজ অভিযোগ করেন, “ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে কেন্দ্র দেখাচ্ছে, ভোটকেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে তা ভুল। প্রিজাইডিং অফিসাররা বয়স্ক ভোটারদের অন্য কেন্দ্রে যেতে বলছেন, কিন্তু ভোটাররা আগে থেকেই কেন্দ্রটি দেখে এসেছেন, অন্য কেন্দ্রে কেন যাবেন?”
তিনি বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে এই অভিযোগ করেন। তবে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখল বা সহিংসতার পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। মূল সমস্যা হিসেবে ভোটার ডেটাবেজের অমিলকে উল্লেখ করেছেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন