ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিপুল ভোটে জয়ের আশা প্রকাশ করলেন তারেক রহমান

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

বিপুল ভোটে জয়ের আশা প্রকাশ করলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিএনপি বিপুল ব্যবধানে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন এবং পৌনে ১০টার দিকে ভোট প্রদান শেষে কেন্দ্র ত্যাগ করেন।

ভোট দেওয়ার পর উপস্থিত ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ যদি শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাহলে বিএনপি বড় ব্যবধানে বিজয় অর্জন করবে।

সকাল থেকেই ওই কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং দেশি-বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতিও চোখে পড়েছে।

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। এ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. খালিদুজ্জামান। গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে শুরু থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে মূল লড়াই নিয়ে আলোচনা ছিল। নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ, শামীম আহমেদ, মো. রাশেদুল হক, মঞ্জুর হুমায়ুন এবং এনায়েত উল্লাহ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিপুল ভোটে জয়ের আশা প্রকাশ করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ