ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি মনে করেন, জনগণের রায়ে তিনি নির্বাচিত হবেন এবং অন্য প্রার্থীদের তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং বন্ধু হিসেবেই দেখেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি বিশ্বাস করেন। তবে যারা মনে করতে পারে তারা পরাজিত হবে, এমন কিছু গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ভোটকে কলঙ্কিত করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবুও সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ভোটগ্রহণের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাই যদি দায়িত্বশীলভাবে কাজ করে, তাহলে জনগণ যে ভোটের প্রত্যাশা করে সেই ভোটের প্রতিফলন সন্ধ্যার ফলাফলের মাধ্যমে দেখা যাবে। এস এম জাহাঙ্গীর হোসেন আশা প্রকাশ করেন, বহুদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ আজ সেই বঞ্চনা থেকে মুক্তি পাবে এবং বাংলাদেশ একটি মানবিক ও জনগণের সরকার পাবে।
ভোটকেন্দ্রের পরিবেশ প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত যে পরিস্থিতি তিনি দেখেছেন তা ভালো এবং শান্তিপূর্ণ। তিনি আশা করেন, সারাদেশেই একই ধরনের পরিবেশ বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন