রাজধানীর মিরপুর-২ এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টিমও একাধিকবার টহল দিয়েছে।
জানা গেছে, ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই কেন্দ্রেই ভোট দেওয়ার কথা রয়েছে। এ কারণে কেন্দ্রটিতে নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত জোরদার করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল আটটায় তাঁর ভোট দেওয়ার কথা থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কেন্দ্রে পৌঁছাননি।
ভোটারদের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন