সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলমান রয়েছে। এই নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার এবং বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিজ নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশান-২ এলাকার মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে তিনি ভোটকেন্দ্রে উপস্থিত হবেন বলে নির্ধারিত রয়েছে।
বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, দলটির চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বরের মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেবেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মির্জা আব্বাস শাহাজাহানপুরের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি রাজধানীর মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদ এলাকায় অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ঢাকা-১৩ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে সরকারি শারীরিক শিক্ষা কলেজের দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থাপিত কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশবাসী ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে, যেখানে শীর্ষ রাজনৈতিক ও প্রশাসনিক নেতাদের অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব ও প্রতিযোগিতার মাত্রা আরও বাড়িয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন