ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেসবুক পোস্টে জামায়াতের আমির

লাইলাতুল গুজব চলছে

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

লাইলাতুল গুজব চলছে
জামায়াতের আমির - ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেছেন, “প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না। ইনশা আল্লাহ, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।” বুধবার রাত ১১টার কিছু পরে এই পোস্টটি দেওয়া হয়।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়। পরে পুলিশের তথ্যানুযায়ী, তাঁর কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

তবে জামায়াতে ইসলামী দাবি করেছে, বেলাল উদ্দিনকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানো হয়েছে। দলটি বলেছে, এটি নেতাদের প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে যৌথ বাহিনী ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে। এ সময় ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র : প্রথম আলো

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লাইলাতুল গুজব চলছে

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেছেন, “প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না। ইনশা আল্লাহ, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।” বুধবার রাত ১১টার কিছু পরে এই পোস্টটি দেওয়া হয়।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকাসহ আটক করা হয়। পরে পুলিশের তথ্যানুযায়ী, তাঁর কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

তবে জামায়াতে ইসলামী দাবি করেছে, বেলাল উদ্দিনকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানো হয়েছে। দলটি বলেছে, এটি নেতাদের প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে যৌথ বাহিনী ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে। এ সময় ভোট গ্রহণের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র : প্রথম আলো

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ