বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের প্রহরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারুণ্যের উদ্দেশে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি লিখেছেন, আগামীকালের দিনটি তরুণদের, আর তারাই রক্তের বিনিময়ে এই দিন অর্জন করেছে। তাই দৃঢ়তার সঙ্গে লাইনে দাঁড়িয়ে কোনো ভয় বা রক্তচক্ষুকে পরোয়া না করে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আগামীকাল তরুণরা ইতিহাস গড়তে চলেছে। সারাদিনের স্মরণীয় মুহূর্তগুলো ছবি ও ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়ে বিশ্বকে এই ভোট উৎসবের কথা জানাতেও আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, কারও ভোট কেড়ে নেওয়ার সাধ্য নেই এবং মোবাইল ফোন ব্যবহারের অধিকারও নাগরিক অধিকার। তবে তিনি সতর্ক করে বলেন, ভোটকেন্দ্রের গোপন কক্ষ বা ভোটিং বুথের ভেতরে ছবি তোলা থেকে বিরত থাকতে হবে।
নির্বাচনের আগের রাতে দেওয়া এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানান। সাইদুল করিম আফনান নামে একজন মন্তব্য করেন, এবারের নির্বাচনে প্রায় চার কোটি তরুণ নতুন ভোটার বড় ফ্যাক্টর হবে এবং তারা যেদিকে ঝুঁকবে, নির্বাচনের ফলও সেদিকেই মোড় নেবে।
তরিকুল হাসান নামে আরেকজন লেখেন, সিদ্ধান্ত এখন তারুণ্যের হাতে। আগামীর বাংলাদেশ গড়ার শক্তি তরুণদের হাতেই রয়েছে। স্বপ্ন, সাহস ও সততার পথে প্রথম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট হোক ন্যায়, উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন