ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোটের আগের দিন মহাসড়কে স্বস্তি: কমেছে যাত্রীর চাপ, স্বাভাবিক যানচলাচল

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের আগের দিন মহাসড়কে স্বস্তি: কমেছে যাত্রীর চাপ, স্বাভাবিক যানচলাচল

নির্বাচনের ঠিক আগের দিন মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কমে আসায় যানচলাচল এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের বাসস্ট্যান্ডগুলো এখন প্রায় জনশূন্য এবং দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। যারা ঢাকা থেকে গ্রামে গিয়ে ভোট দিতে চেয়েছিলেন, তাদের বড় একটি অংশ গত কয়েক দিনেই শহর ছেড়ে যাওয়ায় আজ বাসের কাউন্টারগুলোতে ভিড় নেই বললেই চলে।

বাস চালক ও কাউন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল পর্যন্ত ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় থাকলেও আজ তারা যাত্রী সংকটে ভুগছেন। এমনকি অনেক দূরপাল্লার বাস স্বল্পসংখ্যক যাত্রী নিয়েই গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে এখন আর কোনো যানজট নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘরমুখো অবশিষ্ট যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।

এদিকে ভোট উপলক্ষে আজ রাত ১২টা থেকেই সারা দেশে ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, যা কাল রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট যানবাহনগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর গত রাত থেকেই যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তা আগামী ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বজায় থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভোটের আগের দিন মহাসড়কে স্বস্তি: কমেছে যাত্রীর চাপ, স্বাভাবিক যানচলাচল

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনের ঠিক আগের দিন মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কমে আসায় যানচলাচল এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। নারায়ণগঞ্জের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের বাসস্ট্যান্ডগুলো এখন প্রায় জনশূন্য এবং দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না। যারা ঢাকা থেকে গ্রামে গিয়ে ভোট দিতে চেয়েছিলেন, তাদের বড় একটি অংশ গত কয়েক দিনেই শহর ছেড়ে যাওয়ায় আজ বাসের কাউন্টারগুলোতে ভিড় নেই বললেই চলে।

বাস চালক ও কাউন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল পর্যন্ত ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় থাকলেও আজ তারা যাত্রী সংকটে ভুগছেন। এমনকি অনেক দূরপাল্লার বাস স্বল্পসংখ্যক যাত্রী নিয়েই গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে এখন আর কোনো যানজট নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘরমুখো অবশিষ্ট যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।

এদিকে ভোট উপলক্ষে আজ রাত ১২টা থেকেই সারা দেশে ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, যা কাল রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট যানবাহনগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর গত রাত থেকেই যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তা আগামী ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বজায় থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ