আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনে প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ইসি জানায়, মোট ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্বে থাকবেন। সারা দেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১,৫০৬টি।
ভোটগ্রহণ পরিচালনায় ৪২,৭৭৯ জন প্রিজাইডিং অফিসার থাকবেন। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ২,৪৭,৪৮২ জন এবং পোলিং অফিসার হিসেবে থাকবেন ৪,৯৪,৯৬৪ জন। সব মিলিয়ে মোট ৭,৮৫,২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন