আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার ও অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে দেশজুড়ে সম্প্রচার করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসি জানিয়েছে, সিইসি আজ সন্ধ্যা ৬টায় তার ভাষণটি রেকর্ড করবেন। পরে তা বুধবার দেশব্যাপী সম্প্রচার করা হবে।
ভাষণে নির্বাচন কমিশন দেশের সার্বিক ওটাবলি প্রস্তুতি, ভোটগ্রহণ প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাতে পারেন তিনি।
ইসির পক্ষ থেকে জানা গেছে, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কমিশন কতৃক নেওয়া বিভিন্ন পদক্ষেপও ভাষণে তুলে ধরা হবে। ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন শুরু করেছে।
এটি সিইসির একটি গুরুত্বপূর্ন ভাষণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি সরাসরি নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেওয়া হবে ভোটের ঠিক আগের দিন। এর আগে গত ১১ ডিসেম্বর ২০২৫ তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন, যার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।
জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য এই ভাষণকে গুরুত্বপূর্ণ একটি বার্তা হিসেবে ধরা হচ্ছে। সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও নিরাপত্তাবাহিনীর প্রস্তুতি নিয়েও ভাষণে দেশবাসীকে বিস্তারিত অবহিত করার সম্ভাবনা রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন