ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা আসিফ মাহতাবের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা আসিফ মাহতাবের

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

আসিফ মাহতাব বলেন, অনেকেই তাকে জানতে চেয়েছেন তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন। ব্যস্ততার কারণে অনলাইনে সক্রিয় না থাকলেও অসংখ্য মানুষের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্ট করে জানান—তিনি ‘না’ ভোট দেবেন।

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জুলাই সনদের ৮৪ নম্বর ধারায় বাংলাদেশকে ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’-এ যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই উদ্যোগের সঙ্গে জুলাই আন্দোলনের সম্পর্ক কী এবং আন্দোলনের উদ্দেশ্য কি এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হওয়া ছিল।

তিনি আরও দাবি করেন, ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’ এলজিবিটিকিউ অধিকার বাস্তবায়নের পক্ষে কাজ করবে এবং সনদ পাশ হলে এ বিষয়গুলো বাস্তবায়নের চাপ তৈরি হতে পারে।

আসিফ মাহতাব বলেন, তিনি ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করেননি এবং জনগণকেও এসব বিষয় ভোটের মাধ্যমে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা আসিফ মাহতাবের

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

আসিফ মাহতাব বলেন, অনেকেই তাকে জানতে চেয়েছেন তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন। ব্যস্ততার কারণে অনলাইনে সক্রিয় না থাকলেও অসংখ্য মানুষের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্ট করে জানান—তিনি ‘না’ ভোট দেবেন।

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জুলাই সনদের ৮৪ নম্বর ধারায় বাংলাদেশকে ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’-এ যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই উদ্যোগের সঙ্গে জুলাই আন্দোলনের সম্পর্ক কী এবং আন্দোলনের উদ্দেশ্য কি এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হওয়া ছিল।

তিনি আরও দাবি করেন, ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ’ এলজিবিটিকিউ অধিকার বাস্তবায়নের পক্ষে কাজ করবে এবং সনদ পাশ হলে এ বিষয়গুলো বাস্তবায়নের চাপ তৈরি হতে পারে।

আসিফ মাহতাব বলেন, তিনি ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করেননি এবং জনগণকেও এসব বিষয় ভোটের মাধ্যমে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ