ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনি প্রচার শেষ, ভোটের অপেক্ষা শুরু

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি প্রচার শেষ, ভোটের অপেক্ষা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। একই সঙ্গে শেষ হয়েছে গণভোটের প্রচারও। রাজধানীসহ সারা দেশে সোমবার প্রচার জমজমাট ছিল; রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকরা বড় পরিসরে মিছিল ও জনসভা করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান রাজধানীতে একাধিক জনসভায় অংশ নিয়ে দলের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এখন রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটাররা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটের জন্য অপেক্ষা করছেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে কোনো প্রচার করা যাবে না। এ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হলো আনুষ্ঠানিক প্রচার, যা ২২ জানুয়ারি শুরু হয়েছিল। প্রার্থী ও দলগুলো ১৯ দিনের প্রচারের সুযোগ পেয়েছেন। এই সময়ে তারেক রহমান দেশব্যাপী ৪৩টি জনসভা ও পথসভায় অংশ নিয়েছেন, এবং ডা. শফিকুর রহমানও সব বিভাগের ৪৩টি জেলায় অর্ধশতাধিক জনসভা ও কিছু পথসভায় বক্তব্য রেখেছেন।

ভোটগ্রহণের আগে রাজনৈতিক দল ও প্রার্থীরা কেন্দ্র গোছানো, পোলিং এজেন্ট নিয়োগ ও ভোটের কৌশল নির্ধারণের কাজ করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল হওয়ায় ওই আসনে পরে ভোট হবে।

এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২২০ জন। ভোটার সংখ্যার দিক থেকে সর্বনিম্ন ঝালকাঠি-১ (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন) এবং সর্বাধিক গাজীপুর-২ (৮ লাখ ৪,৩৩৩ জন)।

মোট ৫১টি রাজনৈতিক দল নির্বাচন করছেন, প্রার্থীর সংখ্যা ২,৩৩৩, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। বিএনপি ২৯১ প্রার্থী দিয়েছে। ২৯৯টি সংসদীয় আসনে ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র ও ২,৪৭,৪৮২টি ভোটকক্ষ থাকবে। ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রতিদ্বন্দ্বী, পিরোজপুর-১ এ সবচেয়ে কম ২ জন।

নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৮ লাখ কর্মকর্তা এবং নিরাপত্তা নিশ্চিতে ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী নিয়োজিত থাকবেন। এছাড়া ৩৫ হাজার দেশীয় ও ৩৫০ আন্তর্জাতিক পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনি প্রচার শেষ, ভোটের অপেক্ষা শুরু

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ