ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে ৭ থেকে ৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (সকাল সাড়ে ৭টার দিকে) আতাইকুলা থানার মাধপুরের শোলাবাড়িয়া ব্রিজের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

ওসি মুস্তাফিজার রহমান আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন বাসের চালক এবং অন্যজন হেলপার বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে ৭ থেকে ৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (সকাল সাড়ে ৭টার দিকে) আতাইকুলা থানার মাধপুরের শোলাবাড়িয়া ব্রিজের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

ওসি মুস্তাফিজার রহমান আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন বাসের চালক এবং অন্যজন হেলপার বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ