গোপালগঞ্জের মুকসুদপুরে গোপালগঞ্জ-১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল হামীদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা গণমিছিল বের করা হয়।
গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল হামীদ।
এসময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, মুকসুদপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন সরদার, উপজেলা নায়েবে আমীর ক্বারী আব্দুল আজিজ, জলিরপাড় ইউনিয়ন জামায়াতের সভাপতি ফকির মিরাজ আলী শেখসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভা শেষে মুকসুদপুর কলেজ মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন